ডোমারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে বিউটি আক্তার (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজওয়ান কবির নাসিরের (২৯) বিরুদ্ধে।রেজওয়ান

2024-11-20T20:01:41+00:00
2024-11-20T20:01:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:০১ পিএম   (ভিজিট : ২৩৯)
X

নীলফামারীর ডোমারে বিউটি আক্তার (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজওয়ান কবির নাসিরের (২৯) বিরুদ্ধে। 

রেজওয়ান কবির নাসির উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট সাতঘড়িয়া পাড়ার বেলাল উদ্দিনের ছেলে। বুধবার (২০নভেম্বর) নিহত বিউটি আক্তারের বড়ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যান্য আসামীরা হলেন নাসিরের মা আকলিমা বেগম (৪৮) ও বাবা বেলাল উদ্দিন(৫৫)।

মামলা সূত্রে জানা যায়, চার বছর আগে পারিবারিকভাবে বিউটি আক্তারের সাথে রেজওয়ান কবির নাসিরের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময়ের যৌতুকের এক লক্ষ টাকার জন্য তাদের কলহ লেগে থাকতো। 

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত অনুমান সাড়ে আটটার দিকে যৌতুকের টাকার জন্য চাপ দেয় নাসির।বিউটি আক্তার টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী নাসির লাঠি দিয়ে বেদম মারধোর করে। এবং রাত অনুমান সাড়ে দশটার দিকে শয়ন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে বিউটি আক্তারকে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে ঘরে থাকা কাঠের আনলায় বিউটি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।এবং আত্মহত্যা করেছে বলে নাসিরসহ তার বাবা মা প্রচার করে।

ডোমার থানা সাব ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং নিহত বিউটি আক্তারের স্বামী নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy