সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের

2024-11-21T11:28:37+00:00
2024-11-21T11:28:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে ভাঙচুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১:২৮ এএম   (ভিজিট : ১৪০)
X

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার বাসভবনের তিনটি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।

ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাবু/সি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy