ফের গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। অক্টোবর মাসের বকেয়া

2024-11-21T11:36:49+00:00
2024-11-21T11:36:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১:৩৬ এএম   (ভিজিট : ১২১)
X

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তারা। এতে ওই সড়কে ছয়দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা জড়ো হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মহানগরীর সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতিমাসের বেতনসহ বিভিন্ন দাবি আন্দোলন করে আদায় করেছে।

আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও চলতি মাসের ২১ তারিখ হয়ে গেলেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন পাননি। তাই বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চক্রবর্তী এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতেই ওই সড়কের দু’পাশে দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ছয়দিন ধরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। অনেককে ছোট যানে করে চলাচল করতে দেখা গেছে।

বাবু/সি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy