ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মর্মান্তিকভাবে মা ও মেয়ে নিহত হয়েছে।বুধবার (২০

2024-11-21T17:48:19+00:00
2024-11-21T17:48:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৭৫)
X

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মর্মান্তিকভাবে মা ও মেয়ে নিহত হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন  চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)। 

পারিবারিক  সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন  চারা বটতলা নামক স্থানে পৌছে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে  ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে‌ ভাঙ্গাগামী  দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল তাদেরকে  সজোরে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে   মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত্য ঘোষণা করেন। পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার  মারা যায়।
 
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ  রোকিবুজ্জামান  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy