নেছারাবাদে স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা

2024-11-21T18:00:49+00:00
2024-11-21T18:00:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬:০০ পিএম   (ভিজিট : ৪২)
X

পিরোজপুরের নেছারাবাদে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতো।

বুধবার সন্ধ্যায় নিজেদের বাসায় ওড়না প্যাচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে বরছাকাঠি গ্রামের মোঃ জহিরুল ইসলামের মেয়ে।

ওয়ার্ড মেম্বার শামীম এ খবর নি‌শ্চিত ক‌রে জানান, মায়ের সাথে রাগারাগি করে আত্মহত‌্যা ক‌রেন।

এলাকাবাসীরা জানান, ইশরাত জাহান জেবিন তার মায়ের সাথে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে রাগারাগী করে ঘর থেকে পাশের বাসায় যায়। কিছুক্ষণ পর বাসায় এসে তার মা মোবাইলে সিম চেইঞ্জ করছে কিনা সেটা দেখার জন্য ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকেই জেবিনকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মা ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশরাত জাহান জেবিনের মা জানান, সকালে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে দাদী-নাতির সাথে রাগারাগী হয় এবং আমিও একটু বকাবকি দিয়েছিলাম। আমার মেয়েটা ছোট বেলা থেকেই খুব জেদী প্রকৃতির ছিলো।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছি। সকালে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy