রূপগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

2024-11-21T18:52:03+00:00
2024-11-21T18:52:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ৪৮)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। 

এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াছিন ও তার বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকিধামকি দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার  চাই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy