কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৬

2024-11-21T18:55:51+00:00
2024-11-21T18:55:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১০৫)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভুলু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইফা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাইফা বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এসময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাক ও এর চালক মো. আলমগীর (৪৫) কে আটক করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ) আবদুস সুলতান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy