কালীগঞ্জে তিন মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে নাজমুল মিয়া (৪০), জামান মিয়া (৩৫) ও জাকির হোসেন (৪০) নামের তিন মাদক কারবারিকে আটক করেছে

2024-11-21T19:54:48+00:00
2024-11-21T19:54:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে তিন মাদক কারবারি আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৭৮)
X

গাজীপুরের কালীগঞ্জে নাজমুল মিয়া (৪০), জামান মিয়া (৩৫) ও জাকির হোসেন (৪০) নামের তিন মাদক কারবারিকে আটক করেছে উলুখোলা ফাঁড়ি পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে দুপুরে আটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারও আগে একই দিন ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকা থেকে তাদের হেরোইনসহ আটক করা হয়।

আটককৃত নাজমুল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া সুকপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে, জাকির একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও জামান পানজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তারা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন এলাকায় হেরোইনসহ নানা ধরণের মাদক দ্রুব্য বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে। 

ওসি জানান, গোপন সংবাদের কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকার জনৈক মোমেনের মুদি দোকানের সামনে থেকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরো জানায়, এ ঘটনায় দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (০১) সারণির ৮(খ) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-২১) করা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy