সন্তানদের অত্যাচার সইতে না পেরে বৃদ্ধ পিতার আত্মহত্যা

কোটালিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সুরেন গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ পিতার

2024-11-22T19:11:01+00:00
2024-11-22T19:11:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্তানদের অত্যাচার সইতে না পেরে বৃদ্ধ পিতার আত্মহত্যা
কোটালিপাড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ১১৫)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সুরেন গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃদ্ধ এই পিতা পরাজয় বরণ করেন। দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে তার সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ্য সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারনে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, আমার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারনে কীটনাশক পান করেন তা আমাদের জানা নেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy