টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পৃথক সময় ও স্থান হতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় মধুমিতা এলাকা

2024-11-22T19:36:34+00:00
2024-11-22T19:36:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৬৬)
X

গাজীপুরের টঙ্গীতে পৃথক সময় ও স্থান হতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় মধুমিতা এলাকা ও হাসপাতাল থেকে লাশ দুইটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

নিহতদের একজন কিবরিয়া মুন্সী (২২) কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার সাইটশালা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি পরিবারের সাথে স্থানীয় মধুমিতা এলাকায় জনৈকা রুমা আক্তারের বাড়ির ভাড়া বাসায় বাস করতেন। অপরজন অজ্ঞাতনামা পুরুষ (৫০) ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কিবরিয়া মুন্সী ছিলেন বেকারির শ্রমিক। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান। শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘুম থেকে না উঠলে তার মা ডাকাডাকি করতে থাকেন। কোন সারা শব্দ না পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে কিবরিয়া মুন্সীকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। 

এদিকে, একই দিন ভোর রাতে মিলগেট এলাকার শাখা সড়কের পাশে এক অজ্ঞাতনামা পুরুষকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান। অজ্ঞাতনামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ জানান, দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy