ফেনীর সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় মাল জব্দ

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২১ নভেম্বর

2024-11-22T20:22:42+00:00
2024-11-22T20:22:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীর সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় মাল জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ১৯০)
X

ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং মধুগ্রাম বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় বিজিবি’র টহলদল বৃহস্পতিবার রাতে চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে এসব এলাকা থেকে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মিরী চাদর, থ্রীপিস, চশমা এবং ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। 

শুক্রবার (২২ নভেম্বর) ফেনীর বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ ৪ হাজার ৪০০ টাকার জব্দ করা এসব মালামাল কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ণন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy