পিকনিকের বাসে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার, অতঃপর...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত

2024-11-23T12:11:53+00:00
2024-11-23T13:12:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিকনিকের বাসে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার, অতঃপর...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১২:১১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৪ ১:১২ পিএম  (ভিজিট : ২৩৯)
X

শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছে।

নিহতরা হলো সাকিব, মাহিন এবং মোজাম্মেল। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাথী। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন (৭০) জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সাড়ে ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার মাটির মায়া রিসোর্টে ৬টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসে। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌছা মাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনে ৫ নাম্বার বাস বিদ্যুতায়িত হয়। এ সময় দুই ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। আহতদের প্রতেকেই শরীরের বিভিন্ন অংশ বিদ্যুতায়িত হয়ে কারও হাত, কারও পা, কারও মুখ ঝলসে যায়।

অপর প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ, রুবলে মিয়া ও জাকির হোসন জানান, ৫টি বাস রিসোর্টে চলে যায়। সব শেষের বাসটি সড়কের পাশের ১১ হাজার ভেল্টেজের লাইনে বিদ্যুতায়িত হলে পুরো বাস বিদ্যুতায়িত হয়। এসময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করে। আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এসময় তিনজন ছাত্র বাস থেকে নেমে বের হওয়ার চেষ্টা করলে যেতে না পেরে একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে শুকনা বাঁশ দিয়ে পিটিয়ে শরীর আলাদা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধ করতে বললে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়। তা না হলে আরো ছাত্র মারা যেতো।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পরিকল্পনা করেন। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে যাওয়ার সময় উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy