টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

টেকনাফে ট্যাংক বিধ্বংসী চারটি রকেট ও চারটি পিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব। সাবারাং উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান

2024-11-23T14:16:18+00:00
2024-11-23T20:12:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ২:১৬ পিএম  আপডেট: ২৩.১১.২০২৪ ৮:১২ পিএম  (ভিজিট : ১৩৩)
X

টেকনাফে ট্যাংক বিধ্বংসী চারটি রকেট ও চারটি পিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব। সাবারাং উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‍্যাব। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি জানান, শুক্রবার ভোরে উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অত্যাধুনিক অস্ত্রের একটি চালান বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবর পাওয়া যায়। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দু-তিন জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

পরে সাবরাংয়ে সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জে অস্ত্রগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy