চট্টগ্রামে ছাত্রদের ওপর গুলি চালানো তৌহিদ সাতক্ষীরা থেকে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যা মামলার আসামী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ

2024-11-23T16:45:21+00:00
2024-11-23T16:45:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ছাত্রদের ওপর গুলি চালানো তৌহিদ সাতক্ষীরা থেকে গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যা মামলার আসামী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদ (৩২)কে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার পুলিশ৷ 

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়৷  

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। তিনি নগরের চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগর বাড়ির মো. সেকান্দরের ছেলে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন। 

তিনি বলেন, নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ৫ হাজার টাকার চুক্তিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়েছিলেন তৌহিদুল ইসলাম ফরিদ৷ ছাত্র-জনতার ওপর একাই ২৮টি গুলি ছোড়েন তৌহিদুল। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যম বলছে, তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে সিএমপি'র কর্মকর্তা মো. রইছ উদ্দিন আরও বলেন, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে। তৌহিদুলের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy