মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে : ভিসি শামছুল আলম

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :

সারাবাংলা

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.

2024-11-23T16:59:32+00:00
2024-11-23T17:06:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে : ভিসি শামছুল আলম
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪:৫৯ পিএম  আপডেট: ২৩.১১.২০২৪ ৫:০৬ পিএম  (ভিজিট : ১৯০)
X

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম। কোরআন ও সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় তিনি মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের চাকরিটাকে আপনারা একটি ইবাদত হিসেবে নিবেন। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বিগত সরকার মাদ্রাসার ছাত্রদেরকে বিসিএস এ সুযোগ দিতো না।  ১৬ টি বছর হাজার জুলুম ও ষড়যন্ত্রের মধ্যে মাদ্রাসার ছাত্ররা ছিল। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। ২৪ এর আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। এ আন্দোলনকে আমরা একটি সুযোগ হিসেবে নিয়েছি। এ আন্দোলনে ব্যর্থ হলে আমাদের এখানে আসা হতো না। বিগত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষকদের তালিকা করেছিল। 

শনিবার (২৩ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান প্রফেসর ডঃ মোঃ শামছুল আলম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নিযুক্ত হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষা পরিবার থেকে বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ, বি আহমদ উল্লাহ আনসারীর সভাপতিত্বে সকাল দশটায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যেমে  এই অনুষ্ঠান শুরু হয়।
 প্রধান অতিথিকে ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ ফুল দিয়ে বরন করেন

প্রধান অতিথিকে ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ ফুল দিয়ে বরন করেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা  মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ডঃ মোহাম্মদ অলি উল্লাহ। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান।

এ সময় প্রধান অতিথিকে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ ফুল দিয়ে বরণ করেন ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি আহমাদুল্লাহ আনসারী  সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

স্বাগত বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এ এইচ এম ওয়ালীউল্লাহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিদার উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মোঃ আল আমিন, ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান, মাঝেরচর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মোঃ লোকমান, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নূরনবী, মনপুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফরহাদ, মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়জুল আলম, চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হুমায়ুন সরমান,  আবু বক্কর পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, করিমজান মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম,হায়দারগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মানপত্র পাঠ করেন, মাওলানা মোঃ আদনান ফাইয়াজ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy