শেরপুর অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ৩ বছর পর আজ ২৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় টায় শেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বাস

2024-11-23T18:55:01+00:00
2024-11-23T18:55:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১২৭)
X

দীর্ঘ ৩ বছর পর আজ ২৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় টায় শেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বাস চলাচলের মধ্যে দিয়ে শেরপুর  অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আঃ আউয়াল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিকদল সভাপতি মোঃ শওকত হোসেন প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি প্রকল্পের ৬ কোটি টাকা ব্যয়ে অষ্টমীতলা আন্তঃজেলা আধুনিক বাস টার্মিনালটি ২০২১ সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সেই সাথে টার্মিনালটি চালু হওয়ায় শেরপুর জেলা শহরের যানজটের নিরসন মুক্ত হলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy