বিয়ের ৫ দিনের মাথায় নববধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার

2024-11-23T20:46:32+00:00
2024-11-23T20:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের ৫ দিনের মাথায় নববধূর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২০৯)
X

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার পপি (২২) নামে এক নববধূকে। 

নিহত পপি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। সৈকত সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল পপি।

শনিবার (২৩ নভেম্বর) সকালে নিহত পপির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বুধবার ২০ নভেম্বর বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে পপি।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পপি স্থানীয় সৈকত সরকারি কলেজের ছাত্রী ছিলেন। কলেজে পড়াশোনা করার সময় মহিন ইসলাম রিয়াদ নামে এক যুবকের সঙ্গে পরিচয় ছিল পপির। গত সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যায় পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে বিজিবি সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে বিয়ে হয় পপির। 

বিয়ের পর পপির স্বামী মাহমুদের কাছে রিয়াদ নামের ওই যুবক পপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করে। এরপর রিয়াদ পপির সংসার ভাঙার জন্য তার সঙ্গে থাকা পপির বিভিন্ন মেসেজ, ভিডিও স্বামীর মোবাইল ফোনে পাঠায়। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে চরিত্র ভালো নয় বলে বিভিন্ন অপবাদ দিতে থাকেন। পরবর্তী সময়ে মাহমুদ পপির সঙ্গে সংসার করবে না বলে জানায় এবং তার মতো স্ত্রী বেঁচে না থেকে মরে যাওয়ার জন্য বলে। 

গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে পপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy