টঙ্গীতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের শিছবক্ষার্থীদের মাঝে পৌছে

2024-11-24T19:55:31+00:00
2024-11-24T19:55:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২১৭)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের শিছবক্ষার্থীদের মাঝে পৌছে দিতে ও আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল। 

আজ রোববার টঙ্গী সরকারি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।

এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর  নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছিল। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা ,নিয়মিত খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে। এসময় আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মতামত জানতে চান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ,সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন প্রমূখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy