খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায়

2024-11-24T20:07:45+00:00
2024-11-24T20:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৪১)
X

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণ হরিণটানা থানার মীরেরঘাট এলাকার আব্দুল ওহাবের ছেলে মো. সিরাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার লাভলী আক্তার। তিনি খুলনা গেজেটকে বলেন, উক্ত তরুণ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। একটি সিএনজি তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তরুণটি গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে যান। পেছনে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস ওই তরুণের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণের মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy