ভাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে গম বীজ-সার বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা

2024-11-25T18:59:34+00:00
2024-11-25T18:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে গম বীজ-সার বিতরণ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৫২)
X

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে  প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে  উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। 

এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এতে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের মোট ৬ হাজার ৪শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়। এতে বিতরণের অংশ হিসেবে জনপ্রতি ২০ কেজী গম বীজ, ১০ কেজী ডিএপি এবং ১০ কেজী এমওপি সার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং  চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy