কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।মঙ্গলবার

2024-11-26T12:22:15+00:00
2024-11-26T13:22:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:২২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৪ ১:২২ পিএম  (ভিজিট : ১৬৩)
X

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, একই এলাকার আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম ও মনির মিয়ার ছেলে সাজু মিয়া।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকার রেলক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় অবৈধভাবে যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ওসি আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিবার মরদেহগুলো নিয়ে গেছে। রেলওয়ে পুলিশ বাকি আইনি প্রক্রিয়া চালাবে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy