কালীগঞ্জে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কেকেএস’র উদ্যোগে বিনামূল্যে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬

2024-11-26T18:43:40+00:00
2024-11-26T18:43:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২৩)
X

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কেকেএস’র উদ্যোগে বিনামূল্যে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপস্থিত হয়ে শাক-সবজির এ বীজ বিতরণ করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা অফিসার মো. শাহাদাৎ হোসেন।

এ সময় কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ডাঃ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া, সেক্রেটারি মো. মাশহুদুর রহমান সাজেদ, সংগঠনের কার্য নির্বাহী ও সাধারণ সদস্য সহ স্থানীয় কৃৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy