মঠবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় মাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহব্য়ক জামাল হাওলাদারকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার

2024-11-26T18:51:22+00:00
2024-11-26T18:51:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ৭০)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় মাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহব্য়ক জামাল হাওলাদারকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলার বড়মাছুয়া বাজার বিএনপির অফিস কার্যালয় সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত জামালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত জামাল উত্তর বড়মাছুয়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে ঐ ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, যুবদল নেতা জামাল বাজারের কাজ শেষে বিএনপি কার্যালয় সংলগ্ন সড়ক থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ধারালো অস্ত্র নিয়ে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী তার ওপর আক্রমন করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহত জামালের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত জামালের স্বজনরা দাবি করেছেন, স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর রুম্মান ও সাব্বিরের নেতৃত্বে ১০/১৫ জন এ হামলা চালিয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy