কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা

2024-11-26T19:33:57+00:00
2024-11-26T19:33:57+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৫২)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে। বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রমেশ রবিদাসকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy