নড়াইলে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে চাঞ্চল্যকর সাহেব আলী ফকির হত্যা মামলায় সহোদর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে

2024-11-26T19:50:27+00:00
2024-11-26T19:50:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম   (ভিজিট : ১০৮)
X

নড়াইলে চাঞ্চল্যকর সাহেব আলী ফকির হত্যা মামলায় সহোদর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি দোষীদেরকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন খলিল ফকির ও মারুফ ফকির জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত শাহাদত ফকির ওরফে শাহা ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামী খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী হাজির ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউটার (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী ফকিরকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা ভেলা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আজিজুর বিশ্বাস বাদী হয়ে ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অথদণ্ডাদেশ দেন। মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy