বিচারপতিকে ডিম মেরে এজলাস থেকে নামালেন বিএনপির আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ এনে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুড়ে মেরেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

2024-11-27T17:58:22+00:00
2024-11-27T18:07:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিচারপতিকে ডিম মেরে এজলাস থেকে নামালেন বিএনপির আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম  আপডেট: ২৭.১১.২০২৪ ৬:০৭ পিএম  (ভিজিট : ২৮৯)
X

রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ এনে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুড়ে মেরেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা মাহবুবুর রহমান খান বলেন, কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই কোর্ট। ওই বিষয়টিতে জ্য়িাউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ‘অশালীন’ মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে।

তিনি বলেন, “আজ এই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন- আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন।” 

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, দুপুরের পরে ওই বেঞ্চে বিচারকাজ চলছিল। এসময় একদল আইনজীবী এজলাস কক্ষে প্রবেশ করেন। তারা ডায়াসের সামনে গিয়ে বিচারপতি মো. আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আপনি এখনও যদি ওই চিন্তাভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচারকাজ পরিচালনার অধিকার নাই। 

একপর্যায়ে আইনজীবীদের মধ্যে কেউ একজন বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। তবে ছুঁড়ে মারা ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে। এছাড়া কিছু আইনজীবী হইচই করতে থাকেন। 

এ অবস্থায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ছেড়ে নেমে খাস কামরায় চলে যান। 






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy