ময়মনসিংহে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় মো. আকাশ মিয়া (২৩) নামের এক চালককে হত্যার করে ইজিবাইক ছিনতাইয়ের করে

2024-11-27T18:48:21+00:00
2024-11-27T18:48:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৭৪)
X

ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় মো. আকাশ মিয়া (২৩) নামের এক চালককে হত্যার করে ইজিবাইক ছিনতাইয়ের করে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

মঙ্গলবার গভীর রাতে পুলিশ চালকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া এক বছর ধরে তিনি ইজিবাইক চালাতেন। 

মঙ্গলবার বিকেলে তিনি নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে আটটার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাচ্ছিলেন পরিবারের লোকজন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।। কোতোয়ালি মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সে সময় ঘটনাস্থলে একটি ছুরিও পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাতে আকাশকে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy