নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ অফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির

2024-11-27T18:49:53+00:00
2024-11-27T18:49:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৭২)
X

নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ অফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগ্রত ছাত্র-জনতা। 

আজ বেলা ১২টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে গ্রেপ্তারকৃতদের পরিবারেরর লোকজনসহ কয়েকশত এলাকাবাসী অংশ নেয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভিসিসির চেয়ারপার্সন ও লেখক গোলাম মোস্তফা ভূইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও নিরপরাধীদের হয়রানী বন্ধের দাবী জানান।

তারা বলেন, দক্ষিন আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার সাথে তারা কোনভাবেই জড়িত নয়। তৎকালীন সরকারদলীয় এমপি ও আওয়ামীলীগ নেতাদের প্ররোচনায় তাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়। মাহবুবুল হাসান হত্যাকান্ডের সঠিক তদন্ত করে প্রকৃত আসামীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy