লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে মসজিদ ভাংচুর এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায়

2024-11-27T19:35:08+00:00
2024-11-27T19:35:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১১৭)
X

চট্টগ্রামে মসজিদ ভাংচুর এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ও ইসকন নিষিদ্ধের দাবীতে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ইসকনকে নিষিদ্ধের দাবীতে লোহাগড়ার সংগ্রামী মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা. নুরুল্লাহ, মাওলানা আরিফুজ্জামান হিলালী, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, শাহীন আহমেদ প্রমুখ।

বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy