উখিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ ই

2024-11-27T19:40:20+00:00
2024-11-27T19:40:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৬০)
X

কক্সবাজারের উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ই নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভা.) যারীন তাসনিম তাসিন। 

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে উপজেলা প্রশাসন। এছাড়া ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হবে।

উখিয়া উপজেলায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হবে। সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ জানান হয়।

সভায় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার    জাহান চৌধুরী, বাংলাদেশ জামায়েতের সভাপতি মাওলানা আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফরিদুল আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার,উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী , উখিয়া কলেজের( ভা.)অধ্যক্ষ শাহ আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জাহান চৌধুরী, ছাত্র প্রতিনিধিদের পক্ষে হাসেম সিকদার জিসান,উপজেলা ছাত্র দলের সভাপতি জয়নাল আবেদিন, উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, উপজেলা কৃষি অফিসার নেজাম উদ্দিন, গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক বৃন্দ সহ-প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy