কালীগঞ্জে সাড়ে ৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি প্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জের আলোচিত বিল্লাল ওরফে বিলু (৪৫) হত্যা মামলার মৃত্যৃদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ফালানকে (৫৭) গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার

2024-11-27T19:43:54+00:00
2024-11-27T19:43:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সাড়ে ৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি প্রেফতার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৯৭)
X

গাজীপুরের কালীগঞ্জের আলোচিত বিল্লাল ওরফে বিলু (৪৫) হত্যা মামলার মৃত্যৃদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ফালানকে (৫৭) গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

গ্রেফতার ফালান উপজেলার বাহারদুসাদী গ্রামের মৃত তালেব আলীর ছেলে। অন্যদিকে, হত্যার শিকার বিল্লাল উপজেলার বাহারদুসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।   

ওসি জানান, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যার শিকার হন শ্রমিক নেতা বিল্লাল ওরফে বিলু। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ১৯৯৭ সালে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

পরে দীর্ঘ ২৩ বছর পর আলোচিত ওই হত্যা মামলার রায় হয় ২০১৮ সালের ২৩ এপ্রিল। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। এতে চার্জশিটভুক্ত ১৩ আসামির সবাইকে ফাঁসির দণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ আদালত।

ওসি আরো জানান, রায় ঘোষণার পর দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর পলাতক ছিলেন হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ফালান। আজ বিকেলে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাকে আগামীকাল (২৮ নভেম্বর) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

জানা গেছে, ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর বিলুদের গৃহকর্মী জাকারিয়া লাউ চুরি করেছে বলে অভিযোগ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তর্ক হয়। পরে ওই ঘটনায় ওই দিন বিকেলে মামলার এক আসামি এ বিষয়ে কথা বলার জন্য বিলুকে বাড়ি থেকে ঈশ্বরপুর বাজারে ডেকে নেয়। এরপর সেখানে তার সাথে তর্কে লিপ্ত হলে অন্য আসামিরা বিলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy