ফের শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার প্রায় চার হাজার শ্রমিকদের বকেয়া বেতন ও হাজিরা বোনাসসহ বিভিন্ন

2024-11-28T14:25:09+00:00
2024-11-28T14:25:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফের শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ৮৬)
X

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার প্রায় চার হাজার শ্রমিকদের বকেয়া বেতন ও হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছে।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। বিগত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। এ দাবি নিয়ে আরও কয়েকবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

কারখানার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেতন পরিশোধ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায়। কিন্তু কতৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ করে মেসেজ দিয়েছেন বৃহস্পতিবার বেতন পরিশোধ করা সম্ভব নয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় মহাসড়কের দুপাশে বিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানিয়েছেন, কারখানার কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করছে না।

এ সময় আশেপাশে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কারখানার নিরাপত্তার জন্য সকাল থেকেই কারখানার ভেতরে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy