চট্টগ্রাম আদালতে আজও আইনজীবীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।বৃহস্পতিবার (২৮

2024-11-28T14:31:05+00:00
2024-11-28T14:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম আদালতে আজও আইনজীবীদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২:৩১ পিএম   (ভিজিট : ১১৮)
X

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে আইনজীবীরা উপস্থিত না থাকায় চলছে না আদালতের কার্যক্রম। একই সঙ্গে আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালোব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, সমিতির সিদ্ধান্তে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। এ কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।’

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে কর্মবিরতিসহ ছয়টি সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকন-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল। এ ছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় দোয়েল ভবনের সামনে থেকে আইনজীবীদের শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy