শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে তৌহিদী জনতার হামলা-অগ্নিসংযোগ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যুর

2024-11-28T19:30:48+00:00
2024-11-28T19:30:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে তৌহিদী জনতার হামলা-অগ্নিসংযোগ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৩২)
X

শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যুর জেরে দরবারে আবার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর এলাকায় দরবারে হামলা করে বিক্ষুব্ধ তৌহিদী জনতা। হামলার আগে দরবারের খাদেম ও অনুসারীরা পালিয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মো. হাফেজ উদ্দিন (৪০) নামের এক কাঠমিস্ত্রি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
পুলিশ, এলাকাবাসী ও দরবার সূত্রে জানা গেছে, মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও সংঘর্ষে হাফেজ উদ্দিনের মারা যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় হাফেজ উদ্দিনের জানাজা শেষে দুপুরে কয়েক হাজার লোক লাঠিসোঁটা, দেশি অস্ত্র নিয়ে লছমনপুর এলাকায় দরবার শরিফে গিয়ে হামলা করে। তারা দরবারের বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি মূল্যবান আসবাব, গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ নগদ টাকা লুটপাট করা হয়।

হামলার সময় বিক্ষুব্ধ লোকজনের সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে জনতাকে বাধা দিলেও বিকল্প পথে তারা দরবারে ঢুকে পড়ে। 
দরবারের অন্যতম খাদেম মো. ইলিয়াছ বলেন, ‘তৌহিদী জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে আমাদের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আতঙ্কগ্রস্ত অবস্থায় আমরা দরবার শরিফের পরিবর্তে অন্যত্র অবস্থান করছি।’

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। হতাহতের ঘটনা এড়াতে কয়েক হাজার মানুষের ওপর কঠিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy