দুই মামলায় সাবেক এমপি রশীদুজ্জামান ৪ দিনের রিমান্ডে

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পৃথক দুটি

2024-11-28T19:53:30+00:00
2024-11-28T19:53:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই মামলায় সাবেক এমপি রশীদুজ্জামান ৪ দিনের রিমান্ডে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১১৩)
X

খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পৃথক দুটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনা দেখিয়ে সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের নামে মামলা হয়।

মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা করে। যার নং ১৪।

অপরদিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত মামলায় রশীদুজ্জামানকে ১ নং আসামী করে ২১ আগষ্ট ছাত্রী ইশিতা আনাম রিতু বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে  ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান সাবেক সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy