শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার (২৫) নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৮

2024-11-28T19:56:01+00:00
2024-11-28T19:56:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী পোশাক শ্রমিক নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৫৬)
X

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার (২৫) নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের আজাদুর রহমানের স্ত্রী। সে মুলাইদ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় হাসিন সোয়েটার পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কাভার্ডভ্যান চাপায় তিনি আহত হলে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দ করে নিয়ে আসে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy