কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ

2024-11-28T20:00:51+00:00
2024-11-28T20:00:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৪৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জামাল উপজেলার নোয়াবাড়ী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে এ জরিমানা আদায় করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy