নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী পৌর এলাকার বিলাসদী ও রায়পুরা উপজেলার

2024-11-28T20:03:47+00:00
2024-11-28T20:03:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী পৌর এলাকার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। 

স্থানীয় ট্রাক্টরের চালক আনোয়ার হোসেন বলেন, নরসিংদী রায়পুরা উপজেলার দড়ি হাইরমারায় এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

অপর দিকে দুপুর নরসিংদী পৌর এলাকার বিলাসদী আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy