ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে মোছা. ফোয়ারা সুলতানা (৫৩) নামে এক নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার

2024-11-28T20:05:58+00:00
2024-11-28T20:05:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

নীলফামারীর ডোমারে মোছা. ফোয়ারা সুলতানা (৫৩) নামে এক নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গোমনাতী পাঙ্গাঁ সড়কের স্কুলপাড়া গ্রামের আবু সাঈদের নির্মাণাধীন বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। মৃত ফোয়ারা সুলতানা ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর স্ত্রী।

মৃত নারীর ছেলে জাফর ইকবাল জানান, আমার মা একাই বাড়ীতে থাকেন। আমি জলঢাকায় থাকি।মা মাঝে মধ্যে আমার ওখানে যাতায়াত করতো। আজ লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ দেখতে পাই। কিভাবে মারা গেছে তা জানি না।

ডোমার থানা এসআই মিজানুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বেলা দুইটার দিকে জনৈক ব্যক্তি এক্সসিডেন্ট হয়েছে দাবী করে পানীর জন্য চিৎকার করে।এলাকাবাসী তার আত্ম চিৎকার শুনে পানি নিয়ে এসে দেখতে পায় একজন নারী আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে।তাৎক্ষনিক উপস্থিত লোকজন চিকিৎসার জন্যে আহত নারীকে ভ্যানে তুলে দেন।ভ্যানে উঠার পর উপস্থিত লোকজন আহত নারী মারা গেছে বলে নিশ্চিত হন। এরই মধ্যে পানির জন্যে চিৎকার করা জনৈক লোকটি পালিয়ে যায়।পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ডোমার থানা দায়িত্বরত কর্মকর্তা এসআই কাজল কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহের সাথে এনআইডি কার্ড পাওয়ায় পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy