পরীক্ষামূলক টেলিটক অনলাইন সিমসেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে আজ বিকাল থেকে কমার্শিয়াল পাইলটিং হিসেবে রাজশাহী বিভাগের রাজশাহী,

2024-11-28T20:51:28+00:00
2024-11-28T20:51:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষামূলক টেলিটক অনলাইন সিমসেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৫৮)
X

পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে আজ বিকাল থেকে কমার্শিয়াল পাইলটিং হিসেবে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ জেলার ১১ টি পোস্ট অফিসে এই সেবা শুরু করা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের সকল জেলার পোস্ট অফিসের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে।

গতকাল ঢাকার হেয়ার রোডে উপদেষ্টার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড টেলিটকের সিম গ্রাহকের দরজায় পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগ এর পোস্ট অফিস এবং তাদের বিলি বন্টন সেবাকে একীভূত করেছে। যার ফলে অনলাইনে গ্রাহক তার সিম নম্বর পছন্দ ও অর্ডার করে তার সুবিধাজনক ডাকঘর থেকে অথবা বাসায় বসেও সংগ্রহ করতে পারবেন। 

এখন থেকে গ্রাহক তার টেলিটকের পছন্দের সিমটি নিতে নির্দিষ্ট ডাকঘর থেকে ২৫০ টাকা এবং ঘরে বসে সংগ্রহ করতে ৩০০ টাকা মোবাইল ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে। অটোমেটেড ট্রাকিং নম্বর এর মাধ্যমে গ্রাহক সিমের ডেলিভারি অবস্থান জানতে পারবেন। টেলিটকের ওয়েবসাইট teletalk.com.bd এই address এ 'অনলাইন সিম' মেন্যুতে গিয়ে অনলাইনে অর্ডার করতে পারবে। 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ টেলিটক ও ডাক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy