যেসব ফোনে নতুন বছরেই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।মূলত পুরোনো অপারেটিং

2024-12-27T15:43:01+00:00
2024-12-27T17:09:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যেসব ফোনে নতুন বছরেই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ পিএম  আপডেট: ২৭.১২.২০২৪ ৫:০৯ পিএম  (ভিজিট : ৩১৮)
X

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। 

মূলত পুরোনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।

যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে, তাদের ফোনে ২০২৫ সালের জানুয়ারি থেকে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে স্যামসাং, এলজি, সোনিসহ কিছু নামি ব্র্যান্ডের ফোন।

একনজরে দেখে নেয়া যাক ফোনের তালিকা
স্যামসাং: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini

মোটোরোলা: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014

এইচটিসি: One X, One X+, Desire 500, Desire 601

এলজি: Optimus G, Nexus 4, G2 Mini, L90

সনি: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V

একইভাবে অ্যাপগুলোও বিভিন্নরকম আপডেট নিয়ে আসে। স্বাভাবিকভাবেই একটা সময়ের আগেকার ফোনে অ্যাপগুলোর লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না। সেই কারণেই একটা সময়ের পর নির্দিষ্ট কিছু ওএস ভার্সনের ফোনে কাজ করে না কিছু অ্যাপ।

প্রসঙ্গত, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য মাঝে-মধ্যে সমস্ত স্মার্টফোনে আপডেট আসে। এছাড়াও আপডেটে কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। একইভাবে আবার বাতিলও করা হয়। তবে ফোনের হার্ডওয়ারের উপর নির্ভর করে যে হ্যান্ডসেটটি কতগুলো আপডেট সাপোর্ট করবে। 





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy