টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এ বছর শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের

2024-11-29T20:19:40+00:00
2024-11-29T20:19:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এ বছর শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর ময়দানের টিনশেড মসজিদে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড়ের কার্যক্রম শুরু হয়। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে এ জোড় শেষ হবে। শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে  শুরায়ী নেজামের অধীনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে তা শেষ হবে। 

বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক ও বাদ মাগরিবের পরে কারগুজারী আমল হবে।

প্রতিবছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের সাথী ভাইরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিক নির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা উপস্থিত হন। 

উল্লেখ্য, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy