মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে ছিল এক তরুণীর গুলিবিদ্ধ লাশ। শনিবার (৩০ নভেম্বর) শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে

2024-11-30T16:53:29+00:00
2024-11-30T17:48:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম  আপডেট: ৩০.১১.২০২৪ ৫:৪৮ পিএম  (ভিজিট : ১৯৫)
X

মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে ছিল এক তরুণীর গুলিবিদ্ধ লাশ। শনিবার (৩০ নভেম্বর) শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।

লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হন। লাশটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy