সৌদি যুবককে বিয়ের বাসনায় পাগলা মসজিদের দানবাক্সে নারীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট। এরকমই একটি চিরকুটে জীবনসঙ্গী হিসেবে সৌদি নাগরিককে পেতে

2024-11-30T18:04:10+00:00
2024-11-30T18:04:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি যুবককে বিয়ের বাসনায় পাগলা মসজিদের দানবাক্সে নারীর চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:০৪ পিএম   (ভিজিট : ২৫১)
X

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট। এরকমই একটি চিরকুটে জীবনসঙ্গী হিসেবে সৌদি নাগরিককে পেতে চিঠি লিখেছেন এক নারী।

আজ শনিবার (৩০ নভেম্বর) দানবাক্স থেকে রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এবার ৩ মাস ১৪ দিন পর দানবাক্সটি খোলা হয়েছে।

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে চেয়ে ওই চিঠিতে লেখা ছিল-

আসসালামু আলাইকুম,
আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি... আমিন। আমি যেন পড়ালেখায় ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে। (আমিন) আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। 

হে রব, হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভালো এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন)। যে আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি।
- ইতি তোমার পাপী বান্দা

এর আগে, গত ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লেখেন- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মোছা. পারভীন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy