ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

ভালুকা প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে

2024-11-30T19:02:27+00:00
2024-11-30T19:04:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:০২ পিএম  আপডেট: ৩০.১১.২০২৪ ৭:০৪ পিএম  (ভিজিট : ১২৩)
X

ময়মনসিংহের ভালুকায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী কামরুল ইসলাম। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও কামারিয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রত্না বেগম (৩০) উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৫) । দ্বিতীয় বাচ্চা প্রসবের সম্ভবত তারিখ আগামী ১৬ ডিসেম্বর নির্ধারিত ছিলো।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে স্বামী কামরুল ইসলাম নিজ বাড়ী থেকে শুক্রবার দুপুরে শ্বশুর বাড়ী পালগাও আসে। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে তার নানাীর সাথে রেখে স্বামী-স্ত্রী পাশের অন্য একটি ঘরে ঘুমাতে যায়। রাত দশটার দিকে ছেলে কান্না কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহের পাশে ঘরের মেঝেতে কামরুলের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।  

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy