টেকনাফে তিন ট্রাক শ্রমিককে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।শনিবার সকাল সাড়ে ৮ টায়

2024-11-30T19:37:55+00:00
2024-11-30T19:37:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকনাফে তিন ট্রাক শ্রমিককে অপহরণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ৮ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন। তবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়ীটি থামায়। পরে গাড়ীতে থাকা সহকারিসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দূর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

দুর্বৃত্তরা অপহৃতদের জিন্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

পরিদর্শক দস্তগীর হোসেন জানান, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy