আলোচিত সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ

2024-11-30T23:07:14+00:00
2024-11-30T23:26:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:০৭ পিএম  আপডেট: ৩০.১১.২০২৪ ১১:২৬ পিএম  (ভিজিট : ৪৮৮)
X

সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে ‘এক টাকার খবরে’র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশকিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। এরপর পুলিশ এসে তাকে আটক করে তেজগাঁও থানায় নেয়। মুন্নী সাহাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 
উল্লেখ্য, ছাত্রজনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের আসামি করা হয়। পাশাপাশি, মুন্নী সাহা সহ সাতজন সাংবাদিককে সেই মামলায় আসামি করা হয়।
টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যোগ দেন একুশে টেলিভিশনে।

এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। গতবছরের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। সর্বশেষ ‘এক টাকার খবর’ নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy