নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায়

2024-12-01T18:10:39+00:00
2024-12-01T18:10:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ১৩০)
X

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায় পেড়লি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। 

সেবামূলক এ কর্মসূচির আয়োজন করে খড়রিয়া সোসাইটি নামে ঢাকাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল এবং অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশন।

আয়োজকেরা জানায়, এ কর্মসূচির মাধ্যমে দৃষ্টি স্বল্পতা জনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া চোখ পরীক্ষা করে ৩০০ ছানি রোগীদের বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে৷

এসময় খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান,অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy