গুপ্তধন ভেবে বাড়িতে ‘গ্রেনেড’ লুকিয়ে রেখেছিলেন কৃষক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে পুরাতন একটি গ্রেনেড পেয়ে প্রথমে গুপ্তধন ভেবে রেখে দিলেও পরে পুলিশে

2024-12-02T15:34:43+00:00
2024-12-02T15:40:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুপ্তধন ভেবে বাড়িতে ‘গ্রেনেড’ লুকিয়ে রেখেছিলেন কৃষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম  আপডেট: ০২.১২.২০২৪ ৩:৪০ পিএম  (ভিজিট : ১৫৫)
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে পুরাতন একটি গ্রেনেড পেয়ে প্রথমে গুপ্তধন ভেবে রেখে দিলেও পরে পুলিশে সোপর্দ করেছেন কৃষক লেবু মিয়া (২৫)।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। কৃষক লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবিনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্ন ভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন।

গতকাল (রোববার) রাতে বুঝতে পারেন এটি গুপ্তধন নয় পুরাতন কোন গ্রেনেড হবে। তখন বিষয়টি স্থানীয় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবিনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবি'র ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুষ্টিতে রাখা সম্ভব। গ্রেনেডটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফরোক ইউনিটকে খবর দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy