শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে

2024-12-02T18:06:18+00:00
2024-12-02T18:06:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম   (ভিজিট : ৩৬৪৪)
X

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম একই গ্রামের আবুল হাসেন আলী অরফে পেট্রুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসেন আলী পেট্রুর ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আ. সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। 

সোমবার সকালে ওয়াসিম তাদের ক্ষেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আ. সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও ঘাড়ে কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট সংগ্রহ করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy